সড়ক দুর্ঘটনায় পাবনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত

0
55

পাবনা প্রতিনিধি:

পাবনায় আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। রোববার পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তৈলকুপী ও সদর থানার জোতআদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আতাইকুলা থানার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একইগ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও সদর থানার শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, রোববার সকাল সাড়ে সাতটার দিকে রিক্স্রা ভ্যানযোগে দু’জন যাত্রী ধান নিয়ে আতাইকুলা বাজারের দিকে যাচ্ছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের তৈলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল ইসলাম মারা যান। আহত অপর দু’জন যাত্রীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে আব্দুল মোমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ ও ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

অপরদিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে সদর থানার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালোইঞ্জিনচালিত করিমনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন মারা গেছে। সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখী করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করে।

 


সড়ক দুর্ঘটনায় পাবনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here