যশোরের ঝিকরগাছায় ডাচ বাংলা ব্যাংক কর্তৃক আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত

0
59

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর

আজ ৫ই ডিসেম্বর মঙ্গলবার সকল ১১ টার সময় যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের বাইসা চাঁদপুর দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ডাচ বাংলা ব্যাংক‘র আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রেজওয়ানুর রহমান ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং – রিজিওনাল হেড যশোর, প্রধান অতিথি, পার্থ সরকার রিজিওনাল হেড-রকেট যশোর, ও সৈয়দ আল ইনতাজ রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার যশোর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সৈয়দ আল ইনতাজ রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার যশোর তার বক্তব্যে আর্থিক স্বাক্ষরতা সফলতা, নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম গ্রহনের দিকনির্দেনা মুলক বক্তব্য রাখেন। বর্তমানে বাংলাদেশ আর এনালগ যুগের সেই নিরক্ষর বাংলাদেশ নেই। প্রধান আলোচক বলেন ব্যাংকিং সেবায় আমরা বাংলাদেশ এনালগ থেকে ডিজিটাল আবার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পৌছেছে ।

তাই এখন এই আমাদের মাতৃভূমীকে বিশ্বের দরবারে উচ্চশিরে দাড় করাতে নিরক্ষরমুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়ার বিকল্প নাই। তিনি সকলকে ডাচ বাংলা ব্যাংকের এই মহতি কাজের সহযোগিতা ও পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেন। একই সাথে ডাচ বাংলা ব্যাংকের সকল প্রকার শাখায় লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণ ডিজিটালাইজড্ অনলাইন প্রিন্টেড স্লিপ ও মোবাইলে এসএমএস বুঝে নেয়ার অনুরোধ করেন।

ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংর বাইসা শাখার পরিচালক জি এম আশাফুল ইসলাম বাইসা বাজারে একটা এ টি এম বুথ দেয়ার জন্য বলেন এবং তিনি আরো বলেন কুল ও ফলের সিজনে সেখানে দুই কোটি টাকা ২ কোটি টাকা লেনদেন হয় এখানে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহরদা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি দেবব্রত ঘোষ, মোঃ আনারুল ইসলাম সহ শিক্ষক বাইসা চাঁদপুর দাখিল মাদ্রাসা, মোঃ সাইফুল ইসলাম সাবেক ইউপি সদস্য, মোঃ মনিরুল জামান সহ শিক্ষক বাইসা চাঁদপুর দাখিল মাদ্রাসা, মোঃ কাজী মিনহাজুর রহমান এরিয়া ম্যানেজার, মোঃ গোলাম মোস্তফা সেলস ম্যানেজার, ফাতেমা তুজ জোহরা অফিসার, সত্যকিংকর সেলস ম্যানেজার
এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং যশোরসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ৭নং নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজান আলী সভাপতিত্বে ও সিনিয়র মেনেজার ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং সুমন সাহার পরিচালনায় সম্পন্ন হয়।


যশোরের ঝিকরগাছায় ডাচ বাংলা ব্যাংক কর্তৃক আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here