চুয়াডাঙ্গা জাতীয় নির্বাচনে পুলিশের করণীয় বিষয়ে এসপির নির্দেশনা

0
191

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা দিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। বুধবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ব্রিফিঙে পুলিশ সদস্যদের এ নির্দেশনা প্রদান করা হয়।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে জেলা পুলিশের সকল সদস্যের মনোবল দৃঢ় রেখে নিয়মিত অস্ত্র প্রশিক্ষণসহ কর্ম উদ্দীপনা নিয়ে পেশাদারিত্ব ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ, পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।


চুয়াডাঙ্গা জাতীয় নির্বাচনে পুলিশের করণীয় বিষয়ে এসপির নির্দেশনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here