ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের নৌকার স্বতন্ত্র প্রার্থী অনুপস্থিত

0
177

মো:মহসিন,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে প্রতীক পাওয়ার পরই নির্বাচনী প্রচারনা জাঁকজমক হয়ে উঠেছে।ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরনের ধুম পড়েছে সর্বত্র।

মাইকিংয়ে মাইকিংয়ে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি হাট-বাজারসহ তৃণমূল পর্যায়ে। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।এদিকে, বিগত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার কড়া নির্দেশনা থাকলেও এবার তার বিপরীত নির্দেশনা রয়েছে দল থেকে। স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুকদের নির্বাচনে উৎসাহিত করা হয়েছে।এবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার পর সারাদেশের প্রায় সবকটি আসনেই নৌকার বিপক্ষে দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে থাকছেন। তবে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) এ আসনটিতে ভিন্ন চিত্র লক্ষ করা যায়। এ আসনটিতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর বিপক্ষে দলীয় কোন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না, বিধায় রব উঠেছে নৌকা প্রতীকের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ আসনটিতে দলীয় স্বতন্ত্র প্রার্থী না থাকায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর নৌকা প্রতীকের পক্ষে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।

ফুলপুর ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আমরা আওয়ামীলীগ করি, আর আওয়ামী লীগের মার্কা হলো নৌকা প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের আসনে যোগ্য প্রার্থী (শরিফ আহমেদ) কে নৌকা প্রতীক দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশাবাদী বিগত সময়ের ন্যায় এবারও শরীফ আহমেদ নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হবে। তবে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ভোটযুদ্ধে লড়বেন- শরীফ আহমেদ (আওয়ামী লীগ), শাহ্ শহীদ সারোয়ার (স্বতন্ত্র-বিএনপির সাবেক নেতা), এনায়েত হোসেন মন্ডল (জাতীয় পার্টি), মুহাম্মদ তৈয়োব হোসাইন (ইসলামী ঐক্যজোট), শেখ আলাউদ্দিন (জেপি), কামরুল হাসান (কৃষক শ্রমিক জনতা লীগ), তোফাজ্জল হোসেন (মুক্তজোট)।

স্থানীয় বাসিন্দারা জানান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল হয়ে এবং তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।


ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের নৌকার স্বতন্ত্র প্রার্থী অনুপস্থিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here