ভোলার লালমোহন কামিল মাদরাসায় বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

0
47

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার-২০২৪ ইং শিক্ষাবর্ষের বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) সকাল ০৯টায় লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার আয়োজনে মাদরাসার হল রুমে বই উৎসব, ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার গভর্ণিংবডির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করছেন, তারই ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি আধুনিকতায় আনতে সক্ষম হয়েছেন, বিশেষ করে তিনি ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও অত্র মাদরাসার সভর্ণিংবডির সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম (মঞ্জু তালুকদার), উপাধ্যক্ষ মোঃ বিন ইয়ামিন।

এসময় শিক্ষক, গভর্ণিংবডির সদস্য ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আলিয়া শাখা ও নুরানী শাখার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, ছবক ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


ভোলার লালমোহন কামিল মাদরাসায় বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here