কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুলের ট্রাকের জয়

0
195

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর)আসনে জয় পেয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জনাব কামারুল আরেফীন, ডুবে গেলো হাসানুল হক ইনুর নৌকা।

তিন বারের সংসদ সদস্য হেবি ওয়েট প্রার্থী জনাব হাসানুল হক ইনু এবারে জয় ছিনিয়ে নিতে পারলেন না এই আসনটিতে।

গতকাল ৭ জানুয়ারী রবিবার সকাল ৮ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন,সকাল থেকে ভোটার উপস্থিতি খুবই কম পরিলক্ষিত হয়। উপজেলার প্রতিটি কেন্দ্র গুলো ছিলো একদম ফাঁকা ভোটের দিনের চিরাচরিত চিত্র ভোটারদের দীর্ঘ লাইন এবারের নির্বাচনে চোখে পড়েনি কোন কেন্দ্রেই।সর্বনিম্ন ভোটার উপস্থিতির রেকর্ড হয়েছে এবারের নির্বাচনে। ৪৬.৩২% ভোট পড়ে উপজেলাটিতে।

ভেড়ামারা উপজেলার মোট ৫০ টি কেন্দ্রে ভোট প্রদান করে ভোটাররা এবং মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬ শত ৪৯ টি। এবং মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৮১ হাজার ৩ শত ৬৭ টি, এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৭৯ হাজার ৩ শত ৭৩ টি এবং মোট বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৯ শত ৯৪ টি।

ভেড়ামারা উপজেলাটিতে আওয়ামিলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে ট্রাক প্রতীক নিয়ে জনাব কামারুল আরেফীন ভোট পেয়েছেন ৪১ হাজার ২শত ৮২ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে তিন বারের সাংসদ হেভিওয়েট প্রার্থী জনাব হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭ শত ৩১ টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এবং মিরপুর উপজেলাসহ এই আসনটিতে ট্রাক প্রতীকে
জনাব কামারুল আরেফীন মোট ১ লক্ষ ১৫ হাজার ৭৯৯ টি ভোট পেয়ে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হলেন কুষ্টিয়া-২ আসন থেকে, এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর হাসানুল হক ইনু নৌকা প্রতিক নিয়ে মোট ৯২ হাজার ৪শত ৪৫ টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন তিনবারের এই হেবিওয়েট প্রার্থী।

জনাব কামারুল ইসলাম প্রথমবারের মত এই আসন টিতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন এবং তাকে সাংসদ হিসাবে নির্বাচিত করায় ভেড়ামারা -মিরপুর বাসী ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে তাদের রায় দিয়েছে। ভেড়ামারা ও মিরপুরবাসীকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুলের ট্রাকের জয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here