
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান ৩০০নং আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে মনোনয়ন প্রাপ্ত ৬ বার নির্বাচিত সফল সংসদ সদস্য জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। নৌকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বী নাঙ্গাল মার্কায় মনোনয়ন প্রাপ্ত এ.টি.এম শহীদুল ইসলাম। তাদের এই দুই প্রতিদ্বন্দ্বী বান্দরবান ৩০০নং আসনে শুরু হয় ৭ই জানুয়ারি ২০২৪ জাতীয় সংসদ নির্বাচন।
৭ই জানুয়ারি ২০২৪ রোজ রবিবার সকাল ০৮ ঘটিকায় থেকে বান্দরবান ৩০০নং আসনে ১৮২ টি ভোট কেন্দ্রে ৭২৭ টি ভোট কক্ষে ব্যালেটের মাধ্যমে শুরু হয় ভোট গ্রহন এবং শেষ হয় বিকাল ৪ ঘটিকায়।
ভোট গ্রহন শেষে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষ হওয়ার পর শুরু হয় ফলাফল। মোট ২৮৮০৩০ জন ভোটেরদের মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে ১৭২৬৭১ ভোট নৌকা প্রতীকে পেয়ে ০৭ বারের মত বিজয়ী হন ৬ বার নির্বাচিত সফল সংসদ সদস্য জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। আর অন্য দিকে নাঙ্গল প্রতিক ১০২৫৮ ভোট পেয়ে এ.টি.এম শহীদুল ইসলাম হেরে যান।
৭ ই জানুয়ারি রোজ রবিবার বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সম্মেলন কক্ষে শাহ মুজাহিদ উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আর অন্য দিকে নৌকা প্রতীক প্রাপ্ত ০৬ বার নির্বাচিত সংসদ সদস্য জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় ৭ বারের মত সফল সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় বান্দরবান ৩০০নং আসনের সকল জনসাধারণ উল্লাসে পরিনত হয়।