ব্রাক্ষণবাড়িয়ার উরশীউড়া যেন অবহেলিত এক গ্রাম, গুরুত্ব দিচ্ছে না জনপ্রতিনিধি গণ

আব্দুর রহীম হাজারী,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণাঞ্চলে র একটি গ্রাম উরশীউড়া যে গ্রামের রাস্তা-ঘাট প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। ওয়ার্ড প্রতিনিধি সময়ে সময়ে দু কোদাল মাটি ফেললেও বৃষ্টি মৌসুমে তা আবার আবার ভেঙে যাচ্ছে। ইউনিয়ন প্রতিনিধি ও উপজেলা পরিষদের প্রতিনিধি গণ ভোটার মাঠে এই উরশীউড়া গ্রামটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখলেও উন্নয়নের বেলায় কেবল অবহেলিত অবস্থায় ফেলে রাখছে।
ফলে গ্রামের রাস্তা গুলো স্থায়ী সংস্করণের অভাবে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।
ইমারজেন্সি রুগী ও বাহির থেকে আগত মেহমানরা অত্যন্ত কষ্টের সাথে আসতে হচ্ছে গ্রামে।

এই উরশীউড়া গ্রামের মানুষ এই গ্রামের রাস্তা গুলোর স্থায়ী সংস্করণ দেখতে চায়, তারা চায় ভোটার মাঠে যেমন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী গণ এই গ্রামের গুরুত্ব বুঝে তেমন উন্নয়নের বেলায় গুরুত্ব দিক।

রাস্তা গুলো স্থায়ী সংস্করণ হোক যাতে বৃষ্টি হলেও রাস্তা চলাচলের উপযোগী থাকে, ইমারজেন্সি রুগীদের কষ্ট না হয়, বাহিরের গ্রাম থেকে আগত মেহমানদের কষ্ট না হয়।
সচেতন নাগরিক গণ উন্নয়নের দাবিতে প্রকাশ করে অবহেলিত উরশীউড়া রাস্তা নামে একটি ছবি।


ব্রাক্ষণবাড়িয়ার উরশীউড়া যেন অবহেলিত এক গ্রাম, গুরুত্ব দিচ্ছে না জনপ্রতিনিধি গণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here