ভোলার লালমোহন পৌরসভা ১১নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদের নেতৃত্বে এমপি শাওনকে ফুলেল শুভেচ্ছা

0
49

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া চতুর্থ বারের মতো নির্বাচিত এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান ভোলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ফরিদ উদ্দিন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বাসভবনে এসে শত শত জনতার ভিড়ে ফরিদ কাউন্সিলরের নেতৃত্বে ১১নং ওয়ার্ডের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা ১১নং ওয়ার্ডের গুণিজন ব্যক্তি আবুল হাসেম মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান কাজি, প্রভাষক জাকির হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল বকসি, শ্রমিক লীগ নেতা মাসুদ, আওয়ামী লীগ নেতা শাহিন মুন্সি, যুব লীগের সভাপতি মাসুদ, সম্পাদক ফিরোজসহ ১১নং ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী। এসময় অন্যান্য সংগঠনের নেতাকর্মী ও কাউন্সিলরগণ এমপি শাওনকে ফুলেল শুভেচছা জানান।


ভোলার লালমোহন পৌরসভা ১১নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদের নেতৃত্বে এমপি শাওনকে ফুলেল শুভেচ্ছা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here