ভোলার লালমোহন পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ফুলেল সিক্ত এমপি শাওন

0
43

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

ভোলা-৩ আসনে টানা চতুর্থ বারের মতো দেড় লক্ষাধিক ভোটের ব্যবধাণে বিজয়ী হয়েছেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিজয়ী হওয়ায় দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বললেন, আপনাদের ফুলে নয় হৃদয়ে স্থান চাই। কেননা ফুলের ভালোবাসা ক্ষনিকের কিন্তু হৃদয়ের ভালোবাসা অনন্তকালের।

সোমবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে চতুর্থ বার বিজয়ী এমপি শাওনকে ফুলেল বৃষ্টিতে বেজান দলীয় নেতা-কর্মীরা। এসময় দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি শাওন।

মূল্যায়ন সভায় লালমোহন উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও লালমোহন পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারীর নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৃথক পৃথক ফুলেল শুভেচছা জানান।


ভোলার লালমোহন পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ফুলেল সিক্ত এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here