
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
রবিবার সকাল ১০ ঘটিকায় নেত্রকোনা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর ২০২৩ এর মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ও অনুষ্ঠিত হয়। উক্ত দুটি সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং পরে ২০২৩ সালের ডিসেম্বর মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরুস্কৃত করা হয়।
নেত্রকোণা জেলায় ডিসেম্বর ২০২৩ খ্রি. শ্রেষ্ঠ অফিসারগণ হলেন, শ্রেষ্ঠ সার্কেল অফিসার শাহ্ শিবলী সাদিক অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নেত্রকোনা।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম পূর্বধলা থানা, শ্রেষ্ঠ আইসি মোঃ আশরাফুল ইসলাম পুলিশ পরিদর্শক নিঃ শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র পূর্বধলা থানা নেত্রকোণা, শ্রেষ্ঠ এসআই নিঃ মোঃ হাফিজুর রহমান শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র পূর্বধলা থকনা নেত্রকোনা, শ্রেষ্ঠ বিট অফিসার উঠান বৈঠক এসআই নিঃ মোঃ হাফিজুর রহমান শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র পূর্বধলা থানা নেত্রকোনা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট মমিনুল ইসলাম সদর ট্রাফিক নেত্রকোণা, শ্রেষ্ঠ এ এসআই নিঃ মোঃ মামুন ইবনে হেলাল কলমাকান্দা থানা নেত্রকোণা।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই নিঃ মোঃ মামুন ইবনে হেলাল কলমাকান্দা থানা নেত্রকোণা।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে তার শ্রেষ্ঠ হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,কখনও শ্রেষ্ঠ হওয়া বা পুরস্কার পাওয়ার আশায় কাজ করি না। সব সময় নিজের উপর অর্পিত দায়িত্ব জেলা পুলিশ সুপারের নির্দেশে কাজ করি। ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন,আমিও সব সময় পূর্বধলা থানার ইনচার্জ ও জেলা পুলিশ সুপারের নির্দেশে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। তিনি আরও বলেন কাজের স্বীকৃতি স্বরূপ পূর্বধলা থানায় আমরা অনেকে মাসিক সভায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছি এ বিষয়টি নিঃসন্দেহে আনন্দও গর্বের বিষয়।













