আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর শরীফুল ইসলামের জনসংযোগ

0
72

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন অনুষ্ঠিত করার তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বেড়েছে প্রচারণার তোড়জোড়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. শরীফুল ইসলাম শরীফ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে যাচ্ছেন প্রতিদিন। প্রতিশ্রুতি দিচ্ছেন আবারও নির্বাচিত হলে উক্ত ওয়ার্ডের উন্নয়নের ধারা চলমান রাখবেন মানুষের পাশে থাকবেন বিগত সময়ের ন্যায়। মো. শরীফুল ইসলাম শরীফ একজন দক্ষ ক্রিড়া সংগঠক।

ক্রিড়ার উন্নয়নে সারাবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছেন গড়ে তুলেছেন ক্রিড়া ক্লাব।যুবকদের ক্রিড়ার প্রতি উৎসাহিত করতে নিজ অর্থায়নে বিভিন্ন টুর্ণামেন্ট চালিয়ে যাচ্ছেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে বেকারদের জন্য তৈরি করেছেন নানান কর্মসংস্থান করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে বিভিন্ন ধরণের কর্মকান্ড চালিয়েছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন হচ্ছেন মানুষের ভালোবাসায় সিক্ত। আশ্বাস দিচ্ছেন আবারও নির্বাচিত হলে বিগত সময়ের মত সবাইকে সাথে নিয়ে স্মার্ট একটি ওয়ার্ড গড়ে তুলবেন। উনার প্রতি ভালোবাসা রেখে মানুষও আশ্বস্ত করছেন আবারও ৩ নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত করবেন শরীফুল ইসলাম কে।

উল্লেখ মো. শরীফুল ইসলাম শরীফ ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব আছেন।


আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর শরীফুল ইসলামের জনসংযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here