ভোলার তজুমদ্দিনে মানবতার সেবা সংগঠনের শীতবস্ত্র বিতরণ

0
79

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

তজুমদ্দিনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানবতার সেবা সংগঠন। তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি।

২৯ জানুয়ারী সোমবার দুপুরে মানবতার সেবা সংগঠনের সভাপতি মো.নকিব হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাগর দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়, তজুমদ্দিনের মানুষেরা আমাকে এবং আমার পরিবারকে যেভাবে ভালবাসে তাদের সেই ভালবাসায় আমি আজীবন ঋণী। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদেরকে সেবা প্রদানের দ্বায়বদ্ধতা থেকে আজকে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। যতদিন বাঁচবো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সেবা প্রদান করে যাবো। যেকোন প্রয়োজনে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো।

উল্লেখ্য, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে তজুমদ্দিনের প্রতিটি গ্রামে শীতার্তদের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম চলমান রেখেছে সংগঠনটি।শীতবস্ত্র পেয়ে সামাজিক এই সংগঠনের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শীতার্তরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ফজলুল হক দেওয়ান সাধারণ সম্পাদক তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ আরো উপস্থিত ছিলেন সংগঠনটির নেতৃবৃন্দ।


ভোলার তজুমদ্দিনে মানবতার সেবা সংগঠনের শীতবস্ত্র বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here