ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষানুরাগী হোসনেয়ারা চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মুনাজাত

0
164

মোঃ আমির হোসেন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা

ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির মমতাময়ী মা, শিক্ষানুরাগী হোসনেয়ারা বেগম চৌধুরীর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মুনাজাত আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) আসর নামাজের পর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল দোয়া ও মিলাদের আয়োজন করেন।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বিএ, চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তৈয়বুর রহমান, শ্রমিকলীগ সম্পাদক আবুল হাসেম মহাজন, সোনাপুর আওয়ামিলীগ নেতা আঃ হাই চৌধুরী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের মানুষ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের ইমাম  মাওঃ নাসরুল্লাহ।


ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষানুরাগী হোসনেয়ারা চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মুনাজাত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here