ভোলার তজুমদ্দিনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন

0
88

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা

তজুমদ্দিনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধনরাইস প্লান্টারে ধানের চারা রোপণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ভোলার তজুমদ্দিন উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আড়ালিয়া মাতাব্বরকান্দি দারুল উলুম মাহমুদিয়া মাদরাসা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষকের ভাগ্যন্নোয়নে কাজ করছে সরকার। এ জন্য বিভিন্ন সময় কৃষকদের নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। যার ফলে কৃষকরা নির্বিঘ্নে ফসল উৎপাদন করতে পারছেন। কৃষকদের নিরলস পরিশ্রমে দেশ এখন কৃষিতে সমৃদ্ধ।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ কিরণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


ভোলার তজুমদ্দিনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here