ঈগল মিউজিকের সবচেয়ে জনপ্রিয় নাটক “ভিলেজ প্রজেক্ট” এ সাগর তালুকদারের গান

0
187

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ঈগল টিমের ব্যানারে তরুণ উদীয়মান সংগীত শিল্পী সাগর তালুকদারের নতুন গান “তুমি হীনা প্রাণ বাঁচে না” রিলিজ হয় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকেল ৪ টায়।

ঈগল টিমের পরিচালনায় “Eagle Music” ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়। গানটির নির্মাতা কচি আহমেদ। গানটি ঈগল মিউজিকের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক “ভিলেজ প্রজেক্ট” এর জন্য তৈরী করা হয়েছে।

অংকুর মাহমুদের সংগীতে গানটিতে কথা, সূর এবং কন্ঠ দিয়েছেন সাগর তালুকদার। মিন্ডোলিন ও উকুলেলেতে ছিলেন রাজিব ঘোষ। এছাড়া গানটিতে ইডিটর বাধন, কালার জুনায়েদ এবং ভিডিও নির্মাণে ছিলেন জহির রায়হান ও নয়ন মোল্লা।

ঈগল টিমের ব্যানারে গানটিতে অভিনয় করেছেন, আনোয়ার আলম সজল, সবুজ আহমেদ, ইফতেখার ইফতি, মোসাদ্দিক শাহিন, আজমাইন মেহেরাব ঈহাম, স্পর্শিয়া মিম, রাবিনা রাফিন, সাগরিকা ইসলাম মিনহা, আফরিবা খান মুমু, জান্নাতুল মাওয়া, ঈশিকা শিনজন শারজ, মাহি, রেজভীনা মৌসুমি, মোহাম্মদ জাহাঙ্গীর কবির ফিরোজ খানসহ প্রমূখ।

এছাড়া সাগর তালুকদার প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে গাণটি ২ মিলিয়ন + ভিউ এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে।

তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “নয়াবাড়ি, একটা চাকরি চাই, রঙিলা ঘূড়ি, কি মায়া, একা, থাকার জ্বালা, সাই কোম্পানির গাড়ি, টাকা দিয়ে সুখ কিনিতে, চইলা গেলা বন্ধু তুমি, তার সাথে জীবন যাপন, কোনটা সাদা কোনটা কালা, তোমার বিষের ছুড়ি, তুমি চাইলেই দিতে পারি, কোন গেরামের মাইয়া ১, প্রেমের কাঙ্গাল, মোমের পুতুল, সর্বনাশ, সরল মনে দুঃখ্য দিয়া, কোন গেরামের মাইয়া ২, সাই কোম্পানির গাড়ি ২, বাজী, শ্যাম পিরিতের কেমন জ্বালা, কইছিলা আমার হইবা, ঈদ মোবারক, ও সুন্দরী বিয়ানসাব, কি দোষ পাইয়া প্রাণবন্ধু, রঙ্গিলা তোর মন, তুমি যদি থাকতে পারো, বুড়া বয়সে রিক্সা বাইয়া খাই, কি দোষ পাইয়া প্রাণ বন্ধু” সহ ইত্যাদি আরো জনপ্রিয় গান।

এছাড়াও সাগর তালুকদারের সকল প্রকার গান Digital Platform এ সব জায়গা available রয়েছে। Sagor Talukder Official ফেসবুক পেইজে নিয়মিত সাগর তালুকদার এর গান আপলোড দেওয়া হয়।


ঈগল মিউজিকের সবচেয়ে জনপ্রিয় নাটক “ভিলেজ প্রজেক্ট” এ সাগর তালুকদারের গান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here