রাতেই আসছে সাগর তালুকদার এর নতুন গান “তুমি বিনে আমার জীবন আন্ধার” এর মিউজিক ভিডিও

0
240

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

১৭ মার্চ ২০২৪ইং রাত ৮টায় SLK MUSIC ইউটিউব চ্যানেলে রিলিজ হবে, জনপ্রিয় সংগীত শিল্পী সাগর তালুকদার এর নতুন গান “তুমি বিনে আমার জীবন আন্ধার” এর মিউজিক ভিডিও। গীতিকার সোহেল খান এর লিখনীতে গানটিতে সূর ও কন্ঠ দিয়েছেন সাগর তালুকদার। গানটির সঙ্গিতে ছিলেন কবির তালুকদার। নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার প্রকৃতির অনন্য নিদর্শন পাহাড়ি অঞ্চলে, মনোরম পরিবেশে গানটির মিউজিক ভিডিও তৈরী করা হয়। সোহেল খান এর প্রযোজনায়, রুমন আজাদ এর চিত্রগ্রহণে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, সাগর তালুকদার, লিয়ানা লিও, জুবায়ের, জুলহাস সহ প্রমূখ। ইতিমধ্যেই গানটিকে অনলাইন প্লাটফর্মে লাইসেন্স করেছেন।

এছাড়া সাগর তালুকদার প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে গাণটি ২ মিলিয়ন+ ভিউ এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি জনপ্রিয় ড্রামা সিরিজ ঈগল টিমের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক “ভিলেজ প্রজেক্ট” এ “তুমি হীনা প্রাণ বাঁচে না” শিরোনামে সাগর তালুকদারের গান রিলিজ হয়।

তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “নয়াবাড়ি, তুমি হীনা প্রাণ বাঁচে না, কি দিয়ে বাধঁলি মনটারে, একটা চাকরি চাই, রঙিলা ঘূড়ি, কি মায়া, একা, থাকার জ্বালা, সাই কোম্পানির গাড়ি, টাকা দিয়ে সুখ কিনিতে, চইলা গেলা বন্ধু তুমি, তার সাথে জীবন যাপন, কোনটা সাদা কোনটা কালা, তোমার বিষের ছুড়ি, তুমি চাইলেই দিতে পারি, কোন গেরামের মাইয়া ১, প্রেমের কাঙ্গাল, মোমের পুতুল, সর্বনাশ, সরল মনে দুঃখ্য দিয়া, কোন গেরামের মাইয়া ২, সাই কোম্পানির গাড়ি ২, বাজী, শ্যাম পিরিতের কেমন জ্বালা, কইছিলা আমার হইবা, ঈদ মোবারক, ও সুন্দরী বিয়ানসাব, কি দোষ পাইয়া প্রাণবন্ধু, রঙ্গিলা তোর মন, তুমি যদি থাকতে পারো, বুড়া বয়সে রিক্সা বাইয়া খাই, কি দোষ পাইয়া প্রাণ বন্ধু” সহ ইত্যাদি আরো জনপ্রিয় গান।

এছাড়াও সাগর তালুকদারের সকল প্রকার গান Digital Platform এ সব জায়গা available রয়েছে। Sagor Talukder Official ফেসবুক পেইজে নিয়মিত সাগর তালুকদার এর গান আপলোড দেওয়া হয়।


রাতেই আসছে সাগর তালুকদার এর নতুন গান “তুমি বিনে আমার জীবন আন্ধার” এর মিউজিক ভিডিও

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here