পটুয়াখালীর দুমকীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষন ৮ মাসের অন্তঃসত্ত্বা

0
77

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে আট মাস আগে ধর্ষণের ঘটনায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়,৭ম শ্রেণির শিক্ষার্থী মোসা: সাদিয়া (১২) এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে দুলাল খন্দকার (৩৮) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। দৈনিক একুশে নিউজকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে এর বিচার চেয়ে আইনি সহায়তা চেয়েছে সপ্তম শ্রেণির ওই ছাত্রী।

অভিযুক্ত দুলাল খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে। সে ৩ সন্তানের জনক। এ ঘটনা জানাজানি হলে গা ঢাকা দিয়েছেন তিনি।

ভুক্তভোগী ওই কিশোরী সাংবাদিকদের জানায়, অভিযুক্ত দুলাল জাল বা টোটা দিয়ে মাছ ধরতে তাদের ঘরের কাছে এসে মোবাইলে সিনেমা চালু করে দিয়ে যেত এবং বিভিন্ন ছলছুতায় তাদের বাসার আশেপাশে ঘুরঘুর করতো। গত শ্রাবণ মাসের ৩য় দিন হঠাৎ বৃষ্টি নামে এবং এসময় কিশোরীর দাদী পাশের ঘরে পান আনতে যায়। তাকে ঘরে একা পেয়ে দুলাল জোর করে চেপে ধরে ছবি তোলে ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানাতে চাইলে বাবা, দাদী, চাচা ও তাকে হত্যা করবে এমন হুমকি দিয়ে চলে যায়। ভয়ে কিশোরী এ নিয়ে কাউকে কিছু জানায়নি।

অন্তঃসত্ত্বার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দুলাল কিশোরীর গর্ভপাত করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।বর্তমানে সে আট মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর বাবা কান্না জড়িত কন্ঠে বলেন, মেয়েটির মা নেই, ওর দাদী কানে শোনে না এবং চোখে দেখে না। আমি গাড়ি চালাই, বাইরে থাকি। এ সুযোগ নিয়ে দুলাল আমার মেয়ের যে ক্ষতি করেছে তার উপযুক্ত বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য জলিল হাওলাদারের,বাসায় ১৬/০৩/২০২৪ (শনিবার) সকাল দশটায় দুই পক্ষকে সমাধানের জন্য ডাকে গণমাধ্যম কর্মীদের টের পেয়ে বিষয়টি এড়িয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয় হবে।


পটুয়াখালীর দুমকীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষন ৮ মাসের অন্তঃসত্ত্বা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here