কুড়িগ্রাম সফরে আসছেন ভূটানের রাজা

0
350

মোহাম্মদ হাসান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আজ ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা সফরে আসছেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

কুড়িগ্রামে ভূটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কুড়িগ্রাম সফরে আসছেন ভূটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তাঁর এই সফরকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের ভিভিআইপি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

তারই ধারাবাহিকতায় আজ ভিভিআইপি নিরাপত্তা ডিউটিতে বিভিন্ন জেলা ও রিজার্ভ ফোর্স থেকে আগত পুলিশ সদস্য, গোয়েন্দা সদস্য ও ট্রাফিক পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র পুলিশ অফিসাররাও উক্ত নিরাপত্তা দায়িত্ব তদারকি করছেন।


কুড়িগ্রাম সফরে আসছেন ভূটানের রাজা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here