ময়মনসিংহের শ্যামগঞ্জ প্রেসক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহের “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল ৩০ মার্চ ২০২৪ ইং রোজ শুক্রবার। প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান (মনির) এর সঞ্চালনায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা অমিত মিশ্র, জনপ্রিয় সংগীত শিল্পী সাগর তালুকদার, নেত্রকোনার বিশিষ্ট সাংবাদিক বুলবুল আহমেদ, সাদিয়া সুলতানা, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ দুদু, আমার বাড়ি আমার খামার গৌরীপুর উপজেলা অফিসের সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম মারুফ, পূর্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, দৈনিক মানবজমিন পূর্বধলা প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেন বাচ্চু, পূর্বধলা রিপোর্টারস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, পূর্বধলা রিপোর্টারস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্ডল ও সদস্য সাগর আহমেদ জজ।

এই আয়োজনটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর সিনিয়র সহ সভাপতি গোবিন্দ মোদক, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উজ জামান আশিক, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান হৃদয়, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন মামুন, দপ্তর সম্পাদক জানে আলম জনি।

ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ দুই জেলা ময়মনসিংহ ও নেত্রকোনার অংশ নিয়ে গঠিত ঐতিহাসিক শ্যামগঞ্জ বাজার। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও নেত্রকোনার পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত এই শ্যামগঞ্জ বাজারের আশেপাশের এক জাঁক সাংবাদিক নিয়ে গঠিত হয় শ্যামগঞ্জ প্রেসক্লাব। ২০২৪ সালের ১ম দিনে সভাপতি মোঃ আল ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান (মনির) কে নিয়ে গঠিত “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর কমিটি গঠিত হয়। তারুণ্য নির্ভর এই প্রেসক্লাবের মূল্য উদ্দেশ্য ছিলো, এই অঞ্চলের সাংবাদিকদের মধ্যে একতা তৈরি করা।


ময়মনসিংহের শ্যামগঞ্জ প্রেসক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles