ঝিকরগাছায় বিদেশী পিস্তল ও ম্যাগাজিন সহ তিন যুবক আটক

0
112

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার লাউজানি রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি পাজেরো গাড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর সদরের নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল থানার সায়রাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে জিলান শেখ (৫৫) ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পাজেরো গাড়িতে অস্ত্রসহ তিন যুবক যশোরের দিকে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল ঝিকরগাছা লাউজানি রেলক্রসিং এলাকায় অবস্থান করেন। গাড়িটি লাউজানি রেলক্রসিং এলাকায় পৌছালে থামিয়ে গাড়ির ভিতরে থাকা ড্রাইভারসহ তিন যুবককের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে বলে জানান তিনি।


ঝিকরগাছায় বিদেশী পিস্তল ও ম্যাগাজিন সহ তিন যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here