নেত্রকোনার হাওরে বজ্রপাতে কৃষক নিহত

0
121

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনা জেলার খালিয়াজুরীর হাওরে বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতে শহীদ মিয়া (৫২) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুর পৌনে ১২ টার দিকে খালিয়াজুরী উপজেলার রাজঘাট হাওরে এ ঘটনা ঘটেছে।

নিহত শহীদ মিয়া খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

মৃতের ভাই মেন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, আমার ভাই শহীদ মিয়া সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের সামনে রাজঘাট হাওরে মরিচ খেতে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে শহীদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, মৃতের লাশ দাফনের জন্য তাৎক্ষনিক জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


নেত্রকোনার হাওরে বজ্রপাতে কৃষক নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here