ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

0
92

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা ও সার বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টায় উপজেলার টিএন্ডটি বাসস্ট্যান্ড ও মিশন মোড় এর মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনাটি সংঘটিত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক যাহার নাম্বার (ঢাকা মেট্রো- ট ২০-৬৬৪৯) এবং অপরদিক থেকে আসা দিনাজপুরগামী সার বোঝাই একটি ট্রাক যাহার নাম্বার (ঝিনাইদহ- ট ১১-১৬৪৬) ভোর ৬টায় ঘটনাস্থলে এসে পৌছলে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনা সংঘটিত হয়। মোবাইলে খবর পেয়ে ঘটনার আধাঘন্টা মধ্যে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদ-আস শামস তাদেরকে মৃত্য ঘোষণা করে। অপরদিকে দিনাজপুরগামী ট্রাকের চালক ও হেলপার দূর্ঘটনা হওয়ার পরপরই পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

এ ঘটনায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। খুব দ্রুতই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এ ঘটনায় তদন্ত করে যারা দোষি তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে।


ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here