
তাছলিমা আক্তার
নরসিংদীর রায়পুরায় গরমে হিটস্ট্রোকে ইয়াসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে বলে দাবি করেন নিহতের পরিবার।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁনুপুর ইউনিয়নের দক্ষিণ সওদাগর কান্দির গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত দেড় বছরের শিশু ইয়াসিন। সে দক্ষিণ সওদাগর কান্দি গ্রামের প্রবাসী এনামুল হকের ছেলে। চানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইয়াছিনের নানা বাচ্চু মিয়া বলেন, শিশু ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে স্থানীয় সওদাগর কান্দিতে উপ স্বাস্থ্য কেন্দ্রে (ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টার) নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।
সওদাগর কান্দিস্থ চাঁনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান জানান, শিশু ইয়াছিনকে তার কাছে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যূ হয়েছিল। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে বলা যাচ্ছে অতি গরমে শিশুটির মৃত্যূ হয়েছে।













