বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

0
250

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে শনিবার সকালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সহস্রাধিক মুসল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি ইসতিসকার নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফারুক প্রমূখ।

সমবেত মুসল্লিরা তওবা করে মহান আল্লাহর দরবারে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন।

নামাজের ইমামতি করেন শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান। খুতবা পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব অধ্যক্ষ ড. মো. হাবিবুল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন বাউফল সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. শাহজাহান।

কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুল।

শুক্রবার ডিজিটাল ডিভাইসে বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সূর্যের তাপের কারনে মুগডালসহ রবিশস্য তুলতে পারছেন না কৃষকরা। গরমের কারণে ডায়রিয়াসহ নানা রোগবালাই বেড়েছে।

এদিকে, অতিরিক্ত তাপদাহের কারনে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর, কাশি নিয়ে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। হসপিটালে জনবলের সংকট থাকায় রোগী নিয়ে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের।


বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here