
তাছলিমা আক্তার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা কানিজ লাকী। রায়পুরা উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মুছাপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, এলাকায় এলাকায় জনসংযোগ ও মত বিনিময়ের মধ্যে দিয়ে প্রচার-প্রচারণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোহাম্মদ হোসেন ভূইয়া, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর ইলাহী, মরজাল ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, ডৌকারচর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ ফরাজী, মুছাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন মোল্লাসহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের জনগণ।
মতবিনিময়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা কানিজ লাকী বলেন,আমি গত ১২ মাস চেষ্টা করেছি আপনাদের সকলের সকল সমস্যা সমাধান করার। আমি জানি সকলের সমস্যা সমাধান করতে পারিনি। তবে আমি কথা দিচ্ছি আপনারা যদি আগামী ২৯মে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় করেন। আমি আগামী ৫ বছরে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারের উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া চাই।













