
তাছলিমা আক্তার
নরসিংদীর রায়পুরা উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লায়লা কানিজ লাকী ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে উপজেলাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। লায়লা কানিজ লাকি সাংবাদিকদের বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে ও রায়পুরাবাসীর জন্য অনেক কাজ করেছি।তবে চেয়ারম্যান হয়ে গত ১বছর যেভাবে আপনাদের কাছে এসে সেবা দিতে পেরেছি, তা আগে দেওয়া সম্ভব হয়নি। জনসেবা করতে হলে পদ-পদবি থাকতে হয়। তাহলে সেবা করার দুয়ার উন্মোচিত হয়। তাই দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান হয়ে মনের মতো করে কাজ করতে চাই। আমি রায়পুরা উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, করে দেওয়াসহ গরিব দুঃখী মানুষকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছি। করোনাকালে দরিদ্রদের নিয়মিত সেবা করেছি।
তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনের সময় পেয়েছি মাত্র এক বছর। এই অল্প সময়েই আমি সরকারী যত বরাদ্ধ পেয়েছি সবগুলোই ইউপি চেয়ারম্যানদের মাঝে সমবন্টন করেছি। যা বিগত দিনে কখনো হয়নি। অনেকগুলো নতুন রাস্তার আইডি খুলার ব্যবস্থা করেছি। আমাকে আবারও আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে সাবেক সফল মন্ত্রী, সাতবারের এমপি আমাদের অভিভাবক রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের হাত ধরে যেসব রাস্তার নতুন আইডি পড়েছে সেগুলো সমাপ্ত করার চেষ্ঠা করবো এবং সরকারী সকল বরাদ্ধ জনপ্রতিনিধিদের মাঝে সমবন্টন করবো ইনশাআল্লাহ।
আমি দীর্ঘ ২৪ বছর বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের শিক্ষকতা করেছি, আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রায়পুরার উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করব। আমি বিগত এক বছরে আমার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, অসহায় ও দরিদ্রদের মাঝে যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি, আমি আমার বাকি জীবন আমার নেতা সাবেক সফল মন্ত্রী, সাতবারের এমপি আমাদের অভিভাবক রাজিউদ্দিন আহমেদ রাজু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে রায়পুরা উপজেলাবাসীর সেবাই কাটিয়ে দিতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।













