
তাছলিমা আক্তার
নরসিংদীর রায়পুরাবাসীর ইচ্ছা ও ভালোবাসায় উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক লায়লা কানিজ লাকী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯মে নরসিংদীর রায়পুরা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজনীতির পাশাপাশি লায়লা কানিজ লাকী এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। উপজেলা জুড়ে লায়লা কানিজ লাকীর রয়েছে সুবিশাল ভোটব্যাংক। রায়পুরার সর্বস্তরের জনগণ তাকে প্রকাশ্যে ও গোপনে সমর্থন দিয়েছেন। আসন্ন নির্বাচনে একটি দুর্নীতিমুক্ত স্মার্ট উপজেলা পরিষদ গঠন করার অঙ্গীকার জানান তিনি।
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে এলাকায় গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন লায়লা কানিজ লাকি। যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে করছেন ভোট প্রার্থনা। পাশাপাশি বিভিন্ন এলাকায় সভা সমাবেশ ও উঠান বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠককালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করা হবে। প্রভাবশালীদের কূটকৌশলের কাছে ত্যাগী নেতাকর্মীসহ সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে খেসারত দিতে হচ্ছে। এ অবস্থা থেকে মুক্ত করাই লায়লা কানিজ লাকী এর মূল লক্ষ্য বলে জানান।
দীর্ঘদিন ধরে নরসিংদী জেলা আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত একজন সজ্জন ব্যক্তি হিসেবে উপজেলায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দীর্ঘদিন ধরে আওয়ামী গরোনার রাজনীতিতে যুক্ত আছেন। বর্ণাঢ্য রাজনীতি ব্যক্তিত্বের অধিকারী লায়লা কানিজ লাকী রায়পুরা উপজেলার সাধারণ মানুষের মতামতের প্রাধান্য দিয়ে আবারো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বলে মতপ্রকাশ করেছেন। লায়লা কানিজ লাকী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পাশে থেকে তাদের বিপদে আপদে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। শুধু অর্থ দিয়ে নয় মানুষের যে কোন বিপদে তাদের পাশে থেকেছেন। এলাকার মানুষের এতোটুকু সেবা করতে পারলেই যেন আত্মতৃপ্তি পান এই নেত্রী। এলাকার সাধারণ মানুষ যখন যেভাবে তাকে ডাক দিয়েছে তিনি তাদের ডাকে ছুটে গেছেন। ইতোমধ্যে এলাকার সাধারণ মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। এই মহানুভব রাজনীতিবিদ জনপ্রতিনিধি হলে তার সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এমন চিন্তা ভাবনা রায়পুরা সাধারণ ভোটারদের ইচ্ছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তাদের রায় নিয়ে আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নে এলাকাবাসীকে সহযোগিতা করতে পারবে। তাই রায়পুরাবাসীর ইচ্ছা ও ভালোবাসাকে প্রধান্য দিয়ে লায়লা কানিজ লাকী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটে লড়ছেন। রায়পুরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যতজন প্রার্থী হয়েছেন তাদের মধ্যে লায়লা কানিজ লাকীর নামই জোরেশোরে আলোচিত হচ্ছে।
চেয়ারম্যান পদপ্রার্থী শিক্ষাবিদ, শিক্ষানুরাগী লায়লা কানিজ লাকী বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনের সময় পেয়েছি মাত্র এক বছর। এই অল্প সময়েই আমি সরকারী যত বরাদ্ধ পেয়েছি সবগুলোই ইউপি চেয়ারম্যানদের মাঝে সম বন্টন করেছি। যা বিগত দিনে কখনো হয়নি। অনেকগুলো নতুন রাস্তার আইডি খুলার ব্যবস্থা করেছি। আমাকে আবারও আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে সাবেক সফল মন্ত্রী, সাতবারের এমপি আমাদের অভিভাবক রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের হাত ধরে যেসব রাস্তার নতুন আইডি পড়েছে সেগুলো সমাপ্ত করার চেষ্ঠা করবো এবং সরকারী সকল বরাদ্ধ জনপ্রতিনিধিদের মাঝে সমবন্টন করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে নরসিংদীর রায়পুরা সহ দেশের ১২২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পূর্ণ করেছে নির্বাচনের দায়িত্বে থাকা রির্টানিং কর্মকর্তা। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে।





