বাগেরহাটে খেলা দেখে বাড়ি ফেরার পথে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

0
67

অনলাইন ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বড় হোচলা গ্রামে মধু বাগচি (৩৮) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ওই ভ্যানচালক হাডুডু খেলা দেখে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

ঘটনার সময়ে আহত ভ্যান চালকের ডাক-চিৎকার শুনে তার স্ত্রী তৃপ্তি বাগচি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধু বাগচি ফরিকহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বড় হোচলা গ্রামের মুকুন্দ বাগিচির ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম পরিবারের বরাত দিয়ে জানান, অন্য দিনের মতো ভ্যানচালক মধু বাগচি শনিবার বিকালের দিকে ভ্যান চালিয়ে বাসায় ফেরে। বাসা থেকে সন্ধ্যার আগে সে ফকিরহাট কে আলী মাঠে হাডুডু খেলা দেখতে যায়। রাত ৮টার দিকে নিজ বাড়ি হোচলায় ফেরার পথে বাসার অদূরে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

 

তার চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী তৃপ্তি বাগচি ভ্যানচালককে উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।


বাগেরহাটে খেলা দেখে বাড়ি ফেরার পথে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here