শপথ গ্রহণ শেষে সাবেক এমপির কবর জিয়ারত করলেন ভাইস চেয়ারম্যান ইফতেখার বাবু

0
108

মোঃ আব্দুল্লাহেল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের বাবা এবং সাবেক এমপি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর কবর জিয়ারত করেছেন ঘোড়াঘাট উপজেলা পরিষদেও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু।

মঙ্গলবার প্রথম ধাপে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথ পাঠ করার রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

শপথ গ্রহণ শেষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যান ঘোড়াঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু। উপজেলার আফতাবগঞ্জ বাজারের পুরাতন মসজিদ সংলগ্ন সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর কবর জিয়ারত করেন তিনি। এসময় ঘোড়াঘাট পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিমুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু বলেন, এই আসনে উন্নয়নের শুরুটা হয়েছিল মরহুম এমপি মোস্তাফিজুরের হাত ধরে। বাবার সেই উন্নয়নের ধারা এই আসনে অব্যাহত রেখেছেন বর্তমান সাংসদ শিবলী সাদিক। ঘোড়াঘাট বাসীর দোয়া ও সমর্থনে আমি ভাইস চেয়ারম্যান নির্বচিত হয়েছি। তাই জনগণের দেওয়া সেই চেয়ারে বসবার আগে, মরহুম এমপির কবর জিয়ারত করেছি।


শপথ গ্রহণ শেষে সাবেক এমপির কবর জিয়ারত করলেন ভাইস চেয়ারম্যান ইফতেখার বাবু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here