বালিয়াডাঙ্গী উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

0
99

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ, ভাইস চেয়ারম্যান মহিলা আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেন।

৩০ মে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য, এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মোমিনুল ইসলাম ভাষানী, ভাইস চেয়ারম্যান সীমা আকতার সুমনা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জুলফিকার আলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শামিম, বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মোঃ কামাল হোসেন। উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জুলফিকার আলি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামিম সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, গত ৮ মে বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং গত ২৮ মে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিভাগীয় কমিশনার শপথ বাক্য পাঠ করান। পরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাসিক আইন শৃংখলা সভা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আইনশৃংখলা সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন উপজেলার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।


বালিয়াডাঙ্গী উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here