ডেইরি আইকন ২০২৩ পুরষ্কার পেলো রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের গ্রীণ এগ্রো ফার্মস

0
112
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

তাছলিমা আক্তার

দুগ্ধ খাতে সাফল্যের পুরস্কার পেলো নরসিংদীর রায়পুরা উপজেলার চর-মধুয়া ইউনিয়নে অবস্থিত সুনামধন্য গ্রীণ এগ্রো ডেইরি ফার্ম।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে ডেইরি আইকন হিসেবে ‘ডেইরি ক্যাটাগরি’তে পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

এ বছর ডেইরি ক্যাটাগরিতে ২০ জন, দুধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৯ জন, পশুখাদ্য প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৮ জন এবং খামার যান্ত্রিকীকরণ ক্যাটাগরিতে ৪ জনকে এ পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ টাকা। সেই সাথে প্রত্যেককে দেয়া হয়েছে ক্রেস্ট ও সনদ।

উল্লেখ্য, নরসিংদীর রায়পুরা উপজেলার চর-মধুয়া ইউনিয়নের গ্রীণ এগ্রো ডেইরি ফার্মস ২০টি গরু নিয়ে যাত্রা শুরু করে।দুধের পাশাপাশি মাংসের যোগানও দেয় খামারটি। ফার্মের স্বত্বাধিকারী আহসান সিকদার বলেন, সাফল্য শুধু আমার একার নয়। আমার খামারের সাথে জড়িত প্রত্যেকেই এ সাফল্যের সমান অংশীদার।
তিনি আরো বলেন, আমি ২০১৪ সালে মাত্র ২০টি গরু দিয়ে গ্রীণ এগ্রো ফার্ম’স এর যাত্রা শুরু করেছি। দীর্ঘ ১০ বছর ধরে সুনামের সহিত নরসিংদী জেলাসহ বিভিন্ন জায়গায় গ্রীন এগ্রো ফার্মস পরিচিত হয়েছে।নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি কিছু মানুষের জীবিকা সংস্থান করতে পারছি এটাই আমার বড় পাওয়া।


ডেইরি আইকন ২০২৩ পুরষ্কার পেলো রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের গ্রীণ এগ্রো ফার্মস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here