
মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে বরগুনা জেলা ও আমতলী উপজেলার সর্বস্তুরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,প্রতি বছর মুসলমানদের প্রধান দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতরের উৎসব কাটানোর কিছু দিন পরেই ঈদুল আযহা নিয়ে আসে সব শ্রেনী পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রস্তুতি। ভেদাভেদ ভুলে গিয়ে তৈরি হয় ঐক্যের বন্ধন। ঈদুল আযহার আগমনে মহিমান্বিত হয়ে শান্তি শৃংখলায় ভরে উঠুক প্রতিটি পরিবার ও বিশ্ব সমাজ। দেশপ্রেম ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতিশীল গড়ে উঠুক প্রতিটি মানব হৃদয়ে। আসুুন সমাজের ধনী গরীব ধর্ম বর্ণ গোএ, জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগী ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নেই। পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারী, দুঃখ সুখ ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্র মানুষের পাশে আছেন। তাদের জন্য ঈদের আগেই বিভিন্ন উপহার সামগ্রীর ব্যবস্থা করেছেন। যাতে গরীব মানুষেরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এজন্য আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। পাশাপাশি আমি আমতলী উপজেলা বাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি – ঈদ মোবারক।





