পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরর্মুখী মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্নে স্বস্তি পেতে রাত জেগে টহল দিচ্ছে খোকসা থানা পুলিশের একাধিক টিম 

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ বলেন। খোকসা উপজেলা বাসিকে পবিত্র ঈদ উল আযহা এর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করার জন্য খোকসা থানা পুলিশের একাধিক টিম রাত জেগে টহল ডিউটিতে মোতায়েন আছে।

আপনারা গভীর রাতে বিভিন্ন কর্মস্থল হতে খোকসা থানা এলাকায় আসবেন তাদেরকে খোকসা বাসষ্ট্যান্ডে নামার জন্য অনুরোধ করা হল।

আপনাদের সুবিধার্থে খোকসা বাসস্ট্যান্ডে প্রতিদিন একটি কাউন্টার পালাক্রমে খোলা থাকবে। পুলিশের টহল টিমের মোবাইল নাম্বার ঐ কাউন্টারে দেওয়া থাকবে। তাছাড়া কাউন্টার মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যে সকল যাত্রী গভীর রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরা নিরাপদ মনে করবে না, তারা ভোর পর্যন্ত কাউন্টারে থাকতে পারবেন। রাত্রিকালীন যে সকল ইঞ্জিন চালিত ভ্যান অথবা অটো রিকশাতে করে মানুষ যাতায়াত করবে তারা ইচ্ছা করলে কাউন্টারে এসে যাত্রী এবং চালকের একসঙ্গে ছবি উঠিয়ে এবং নাম ঠিকানা লিখে রাখতে পারবেন।

যাতে যাত্রী অথবা চালকদের কোন ক্ষতি হলে দ্রুত যে পক্ষই অপরাধী হোক না কেন তাদেরকে শনাক্ত করা সহ আইনের আওতায় আনা যাবে। পবিত্র ঈদ উল আযহা পূর্ববর্তী কোরবানীর পশু খোকসা থানা এলাকা পারাপারের সময় খোকসা থানা পুলিশের সহায়তার প্রয়োজন হলে ডিউটি অফিসার মোবাইল ০১৩২০১৪৭২০৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানীর পশু জবাই পরবর্তী বর্জ্য অতিদ্রুত সরিয়ে এলাকার পরিবেশ সুন্দর রাখবেন। যেহেতু ঈদে পরিবারের সদস্যগন সবাই একসাথে ঈদ উদযাপন করতে পারে।

সেহেতু জমি-জমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মত্বমালিন্য হওয়ায় স্বাভাবিক। তাই খোকসা থানা পুলিশের পক্ষ থেকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের প্রতি আহবান ঈদ এর সময় স্থানীয়ভাবে কোন সালিশী বৈঠক যেন না করা হয়। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।

ধন্যবাদান্তে,
খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ খোকসা কুষ্টিয়া।

বিঃদঃ যেকোনো প্রয়োজনে ০১৩২০১৪৭২০১ অথবা ০১৩২০১৪৭২০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা করেন।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরর্মুখী মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্নে স্বস্তি পেতে রাত জেগে টহল দিচ্ছে খোকসা থানা পুলিশের একাধিক টিম 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles