
মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা ইয়ুথ এ্যাসোসিয়েশন উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ জুন) সকাল ৮ টায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শ্যামনগরের হাসপাতাল মোড়ে র্যালি উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাইদি হাসান।
র্যালি পূর্বক সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব সংগঠক মোমিনুর রহমান, আশিকুর রহমান, আবু মুসা, রমিজুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, আমিনুর রহমান, রাশিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারি মুহিত মুন্না,
সাইকেল র্যালিটি হাসপাতাল মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড-মাইক্রোস্ট্যান্ড-ডাকবাংলা মোড়-কলেজ মোড় মোড় প্রদক্ষিণ করে হায়বাতপুর মোড়ে এসে শেষ হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮০ জন সাইক্লিস্ট এ র্যালিতে অংশ নেন।
সমাবেশে সংগঠনের সভাপতি বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে। তরুণ, যুবকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, মাদকের ছোবল থেকে তাদের বাচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
একইসঙ্গে মাদক বিরোধী র্যালি সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।