Home আইন-আদালত লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু পারাপারকারী নিহত হয়েছে।

বুধবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈন উদ্দীনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম (৬৫)। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার লাশ নিয়ে আসে। খবর পেয়ে উপজেলার গোড়ল তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here