কমপ্লিট শাটডাউনকে ঘিরে ঘোড়াঘাটে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে প্রশাসন

মোঃ আব্দুল্লাহীল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে কোটা সংস্কার আন্দোলনের শাটডাউন কর্মসূচীকে ঘিরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা ও খুন, খুনের বিচার ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার দাবিতে

বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। এ কর্মসূচীর চলাকালে আজ দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। ট্রাক ও অন্যান্য যানবাহন অন্যান্য দিনের তুলনায় কম ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে ২ প্লাটুন বিজিবি সহ ঘোড়াঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সাথে কথা হলে তারা জানান, শাটডাউন কর্মসূচীতে এ উপজেলায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।


কমপ্লিট শাটডাউনকে ঘিরে ঘোড়াঘাটে ২ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে প্রশাসন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles