
সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
শ্যামগঞ্জ পল্লী বিদ্যুৎ বৈষম্য বিরোধী ছাত্রসমাজ, শ্যামগঞ্জ শাখার ৮ দফা দাবি রবিন আহমেদ বলেন, শ্যামগঞ্জ বাসির বৈদ্যুতিক সমস্যা সমাধান করার জন্য ছাত্র সমাজ কাজ করে যাবে। তিনি আরো বলেন আপনাদেরকে সমস্যা তুলে ধরা হলো দ্রুত সমাধান করার ছাত্র সমাজ সতর্ক থাকবে।
(১) একটু নিদিষ্ট সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন (লোডশেডিং) এবং নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। (২) প্রতিটি এলাকায় সমানভাবে বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে নামাজের সময় বা ধর্মীয় কাজে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। (৩) মিটার না দেখে বিদ্যুৎবিল তৈরি করা সম্পূর্ণভাবে নিষেধ। এবং প্রতিটি মিটারে এর রিডিং অনুযায়ী পরিমাণ মতো বিল প্রস্তুত করতে হবে। (৪) ডিমান্ড চার্জ /সার্ভিস চার্জ এগুলো সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। (৫) বিদ্যুৎ অফিস দালাল মুক্ত করতে হবে। বিদ্যুৎ অফিসে কোনো কর্মকর্তা দালাল চক্রের সাথে জড়িত থাকলে তার সম্পূর্ণ দায়ভার শ্যামগঞ্জ পল্লী বিদ্যৎ সাব জোনাল অফিস কর্তৃপক্ষের নিতে হবে। (৬) বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের আচার ব্যবহারের সংযত আনতে হবে। (৭) বিভিন্ন এলাকায় বিদ্যুৎ মিটারের সমস্যা রয়েছে (অতিরিক্ত মাত্রাই বিল আসে) সেগুলো দ্রুত সমাধান করতে হবে। (৮) বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুটি রয়েছে যত দ্রুত সম্ভব অপসারণ করে নিরাপদ জায়গা স্থানান্তর করতে হবে।
শ্যামগঞ্জ সাব জোনাল অফিস গোলাম কবির এজিএম (ওএন্ড এম) বলেন,অফিস নতুন নেওয়ার কারণে সব কাজ করতে আমাদের একটু লেইট হয়েছে আর খুব দ্রুত আপনাদের দাবি আমি পূরণ করার জন্য চেষ্টা করবো আমাদের অফিসের কোন সদস্য যদি গ্রাহকে হয়রানি বা খারাপ আচরণ করে থাকে আমি তার বিরুদ্ধে একশন নিবো।













