রামুতে ব্যবসাীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

0
132

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার খাওয়ারকুপ ইউনিয়নের ফুলনেরছড় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম ছিদ্দিকী রাশেদ (৪৭) নামের এক যবক’কে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ দল।

শনিবার দুপুর আড়াই টায় রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলে জানা যায় যে, শুক্রবার ৩০ আগষ্ট রাশেদের নিজস্ব ট্রাক্টর চালকের সাথে ভাগ বিতন্ডা শুরু হয় স্থানীয় মাদক ব্যবসায়ী আশিকসহ তার লালিতপালিত সন্ত্রাসদের সাথে । একপর্যায়ে বিষয়টি নিয়ে রাশেদের ট্রাক্টর চালক’ কে মারধর করে। ঘটনা শেষে হলে যে যার মতো করে বাসায় ফিরে যায়।

কিন্তু বিষয়টি নিয়ে নুরুল আলম ছিদ্দিকী রাশেদ শনিবার অভিযুক্তদের সাথে প্রতিবাদ করলেই নেমে আসে অকাল। এসময় মদ ব্যবসায়ী আশিক, তুষার,মিজান, আরফাত,গোলাম কাদের,আলম,মুমেন,শিষির, মাছুমসহ একাধিক সন্ত্রাসী মিলে দিন দুপুরে দা, ছুরি, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলে রাশেদের মৃত্যু হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।


রামুতে ব্যবসাীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here