
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী উপজেলা পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কতৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি কুষ্টিয়া কুমারখালী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র জননেতা আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক, কুষ্টিয়া জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক কে এম আলম টমে, সভাপতিত্ব ও অনুষ্ঠান পরিচালনা করেন, কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন, কুমারখালী উপজেলার যুগ্ন আহবায়ক এমেস আলী, কুমারখালী উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পর্যায়ের রাজ পথের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক বক্তব্যে বলেন, আমাদের বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে আবু সাঈদ সহ যে সকল ছাত্র-ছাত্রীরা মৃত্যুবরণ করেছে তাদের মাগফেরাত কামনা করছি সেই সাথে সারা বাংলাদেশে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে ভর্তি আছে তাদের সুস্থতা কামনা করছি।
আলহাজ্ব নুর ইসলাম আনসার প্রামানিক বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে আর্মি অফিসারদের পিলখানায় হত্যা করায় জড়িত ছিলেন। তিনি আরো বলেন এ দেশ থেকে পালিয়ে যেয়ে শেখ হাসিনা ক্ষান্ত হননি ভারতে গিয়ে ভারত সরকারের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে বন্য প্রভাব ঘটিয়েছে এতে আমাদের বাংলাদেশে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন ও ক্ষমতায় আসি নাই। আপনিদের ভোটে দেশে নির্বাচিত সরকার গঠন করা হবে। বি এন পি গণতন্ত্রে বিশ্বাসী ও গণ তান্ত্রিক প্রক্রিয়াই সরকার গঠন করতে চায়। তাই নির্বাচিত সরকার গঠন করতে হলে জনগণের ভোটের প্রয়োজন আমরা সব সময় জনগণের পাশে ছিলাম,আছি এবং থাকবো। পূর্বধলায় অরাজকতা বিশৃঙ্খলার ঠাঁই নাই। আমাদের দলের চেয়ারপার্সন থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমানের এর নির্দেশে দেশে আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে হবে।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, আওয়ামীলীগ দলের যে কেউ অথবা তৃতীয় কোন পক্ষ বিশৃঙ্খলার চেষ্ঠা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা পূর্বধলায় শান্তি চাই, কথিত আওয়ামীলীগ সন্ত্রাসীরা বিশৃঙ্খলতা ও সন্ত্রাসের চেষ্ঠা করলে প্রতিহত সহ দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছিও রাজপথে থাকবো।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ প্রাই ১৭ বছরে দেশটা ধ্বংস করে ফেলেছে,সেই সাথে,বি এন পি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম হত্যা করছে, এবং কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের হত্যা করছে। তাই শেখ হাসিনা সহ যারা এ হত্যার সাথে জড়িত তাদেরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আন্তরজার্তিক ট্রাইবুনালে বিচার করে ফাঁসিতে ঝুলানো হবে। এবং এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো এই বলে বক্তব্য শেষ করেন এডভোকেট জাকারিয়া আনসার মিলন।
পরিশেষে মাওলানা দেলোয়ার হোসাইন মাযহারি কুমারখালী ওলামা পরিষদের সভাপতি সাহেব ৪৬ তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সফল হওয়ার উদ্দেশ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।












