
অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আমুয়াটা গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) দিনগত মধ্য রাতে ৮ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দসী উত্তরপাড়ার নুর ইসলামের ছেলে মো. ইমান আলী ও একই উপজেলার অষ্টচল্লিশা গ্রামের বকুল মন্ডলের ছেলে মাখন মন্ডল।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিনের অফিসার ইনচার্জ(ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোতালেব হোসেনের নেতৃত্বে একদল ডিবি গোপনে খবর পেয়ে মধুপুর উপজেলার আমুয়াটা গ্রামে অভিযান চালায়। অভিযানে ৮ কেজি গাঁজা সহ ইমান আলী ও মাখন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।













