
মোঃ জসিম কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি:
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কুলিয়ারচর জোনাল অফিসের আওতাধীন কান্দুলিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইনে বিদ্যুতায়িত হয়ে মোঃ সাদ্দাম হোসেন নামে এক যুবক মৃত্য বরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
এমন মৃত্যু অপ্রত্যাশিত বলছেন কান্দুলিয়া যুব সমাজকল্যাণ পরিষদের সচেতন সদস্যরা সেই সাথে গভীর শোক প্রকাশ করছেন। একই সাথে কুলিয়ারচর পল্লী বিদ্যৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করছেন।
জানা যায় কান্দুলিয়া গ্রাম হতে ১ কি.মি দূরে মাছের প্রজেক্ট ও কয়েকটি সেচ প্রকল্প রয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ বাঁশের খুঠির মাধ্যমে সংযোগ দেয়া হয়েছে।
কান্দুলিয়া যুব সমাজকল্যাণ পরিষদের দাবী, এই সংযোগগুলো যদি বৈধ সংযোগ হয়ে থাকে তাহলে যথাযথ ভাবে লাইনের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং যদি অবৈধ সংযোগ হয়ে থাকে তাহলে সংযোগ অপসারণ করে বাংলাদেশ বিদ্যুৎ আইনে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।
এরই সাথে বিদ্যুৎ সরবরাহ লাইন সঠিক ভাবে রক্ষানাবেক্ষন করার আগ পর্যন্ত গ্রামের সকল কৃষক ভাইদের সতর্কতার সাথে মাঠে কাজ করার অনুরোধ করা যাচ্ছে।













