জলঢাকায় গোলনা ইউনিয়নে আবাসন প্রকল্পে ভূমিহীনদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ।

ঠাকুর প্রসাদ রায় জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী জলঢাকায় গোলনা ইউনিয়নে খারিজা গ্রামে আবাসন প্রকল্পে ভূমিহীনদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়। অদ্য সকাল ১১ ঘটিকা দাতা সংস্থা (মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল , ঢাকা)- এর সহযোগিতায় অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়। এতে অএ ইউনিয়নে প্রায় ৩০০ পরিবারের মাঝে বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ মাহবুব হাসান স্যার, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা, নীলফামারী।সভাপতিত্ব করেন, জনাব মোঃ মশিউর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান ৪ নং গোলনা ইউনিয়ন পরিষদ। এছাড়া ও উক্ত অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল্লা হোসেন, মোঃ তৌহিদ ইসলামসহ সহযোগী হিসেবে ছিলেন
জনাব মোঃ জাহাঙ্গীর আলম, মাঠ সহকারী, পল্লী সঞ্চয় ব্যাংক। জলঢাকা শাখা, নীলফামারী প্রমুখ।


জলঢাকায় গোলনা ইউনিয়নে আবাসন প্রকল্পে ভূমিহীনদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here