
শ্যামল চন্দ্র রায় (শঞ্জু)
ঝক্ ঝকা ঝক্
চলে অবিরাম,
ইষ্টেশনে থামা ছাড়া
নেই তার কাম ।।
মাঝে মধ্যে শব্দ করে
ঝিনিৎ ঝানাৎ,
ট্রেনের বয় এসে বলে নাস্তা খবেন স্যার ?
খাবার নিয়ে বাড়িয়ে দেয় হাত ।
কত হকার এসে বলে.. ?
খাঁজা নিবেন ভাই খাঁজা…
আছে আরো বাদাম ভাজা ।
কেউ বলে চার্জার, ব্লুটুথ,
আছে হেটফোন-
নাম্বারি কোম্পানি একেবারে
মনের মতন ।
নিবেন কেউ..? লাগবে ভাই…!
আংটি, চশমা, মালা,,
ইন্ডিয়ান, থাইল্যান্ড, চায়না চেন
বলে ফেরিওয়ালা ।।
হিজরা এসে বায়না ধরে
দেয় না ভাই…! দশ’টা টাকা,
কয়দিন হতে কিছুই ও পাইনি
পেটটা আছে ফাঁকা ।
পঙ্গু ভিখারি ভিক্ষা করে
ক্সাজে ভর দিয়ে,
ঝক্ ঝকা ঝক্ ট্রেন
যায় যে তাকে নিয়ে ।
একটি পা নেই যে তার
তবু ও নেই সে ঘরে,
অসল মানুষ বসে বসে
ফালতু চিন্তা করে ।
ঝক্ ঝকা ঝক্ ট্রেনে বসে
লিখলাম ট্রেনের কবিতা,
যে চড়েনি ট্রেনে আজো
তার শুধুই রুপকথা ।












