সকলের মন জয় করে আমাদেরকে বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে – মেজর হাফিজ অবঃ

0
46

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, যেদিন নির্বাচন হবে বিএনপি সেদিন ক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়। সকলের মন জয় করে আমাদেরকে বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে,ইনশাআল্লাহ।

রবিবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচিতে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা যুবদলের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, সদস্য সচিব মো: জাকির ইমরান, যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান হাওলাদার, মো. নিরব হাওলাদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সকলের মন জয় করে আমাদেরকে বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে – মেজর হাফিজ অবঃ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here