পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বেয়াই এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক।

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাহিদপুর গ্রাম নিবাসী লন্ডন প্রবাসী পরিবেশমন্ত্রীর বেয়াই মোঃ মোশাহিদ আলী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.।

মন্ত্রী আজ এক শোকবার্তায় জানান, মরহুম মোঃ মোশাহিদ আলী ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী। সদালাপী ও সজ্জন মোঃ মোশাহিদ আলী সারাজীবন মানুষের উপকার করে গেছেন। তাঁর মৃত্যু পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মোঃ মোশাহিদ আলী গতকাল লন্ডন সময় বিকেল ৫ টায় লন্ডনস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বাক্ষরিত/-
দীপংকর বর,
জনসংযোগ কর্মকর্তা,


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বেয়াই এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles