যশোর মনিরামপুর ও কেশবপুর উপজেলা বাসীর দাবি রেলপথ আওতায় আনা।

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:

নাভারন হতে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যার কার্যক্রম অতি দ্রুত শুরু হবে। যে পথে ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া , যশোর, নাভারন হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া হতে নাভারনের দূরত্ব ৪৪ কিলোমিটার। আবার নাভারন হতে সাতক্ষীরা ৪৮ কিলোমিটার। অর্থাৎ বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার।

কিন্তু যদি এই রেলপথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা নির্মাণ করা যায়, তবে বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। দুরত্ব কম হবে (৯২-৪৯ ) =৪৩ কিলোমিটার।

সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে, রেলপথটি বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা নির্মাণ করা হয়- তবে নাভারন হতে সাতক্ষীরা পথের চেয়ে মাত্র ১ কিলোমিটার বেশি রেলপথ নির্মাণ করতে হবে। অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। শুধুমাত্র সমীক্ষা ব্যয়টুকু বেশি হবে । এতে করে যশোরের সবকটি উপজেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে।

এই দাবিটি আমরা কি আমরা করতে পারিনা ?


যশোর মনিরামপুর ও কেশবপুর উপজেলা বাসীর দাবি রেলপথ আওতায় আনা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here