কোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না – মেজর অবঃ হাফিজ উদ্দিন

0
57

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা ৩ আসনের ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন,কোন সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপিতে থাকতে পারবে না। বিএনপি ভদ্র ও কল্যাণকামী মানুষের দল। এ দল দেশের মানুষের কল্যানে কাজ করে, জনগনের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।

বুধবার( ১৫ জানুয়ারি) সন্ধায় ভোলার লালমোহনে তার বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু,  উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ ছাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরানসহ উপজেলা, পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


কোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না – মেজর অবঃ হাফিজ উদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here