অবৈধ দখলদার এবং যানজটের কবলে ডুমুরিয়া বাজার।

শেখ মাসুম বিল্লাহ, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:

জেলাশহর খুলনার পার্শ্ববর্তী অবস্থিত ঐতিহ্যবাহী ডুমুরিয়া বাজার, বর্তমানে বাজারটি অবৈধ ফুটপাত দখলদার এবং চরম যানজটের কারণে ক্রেতা সাধারণ ,পথচারী এবং স্থায়ী ব্যবসায়ী ওরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। ডুমুরিয়া বাজার ঘুরে জানা যায়,ডুমুরিয়া বাজার এর ভিতরে ছোট রাস্তা আরও ছোট হতে চলেছে অবৈধ ফুটপাত দখলদারদের কারণে। ডুমুরিয়া বাজারের ভীতর কংক্রিটের রাস্তা প্রায় ১২ ফুট চওড়া, এমনিতে কোন প্রাইভেটকার বাজারের মধ্যে প্রবেশ করলে যানজট আরম্ভ হয়। সূত্র মতে জানা যায় কিছু অসাধু দোকানদার তাদের দোকানের একটা শাটার এবং ফুটপাতের রাস্তা ভাড়া দিয়ে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, এছাড়া স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ডুমুরিয়া বাজারের ব্যস্ততম রাস্তা ফল মার্কেট থেকে শুরু করে দুধ বাজার, মাছ বাজার, কাঁচা বাজার, লোহাপট্টি, পালপাড়া মোড়, পুরাতন ট্রলার ঘাট, সহ বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে, এছাড়া বর্তমানে আনোয়ারা মৎস আড়ৎ এর সামনে ইজারাদার এর সহযোগিতায় প্রতিদিন সকালে রাস্তা দখল করে অবৈধভাবে কাঁচা বাজার মার্কেট তৈরি করা হয়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কাঁচাবাজার চাঁন্নীর ব্যবসায়ীরা, ডুমুরিয়া বাজারে প্রতিদিন হাজার হাজার লোকের চলাফেরা, বাজারের ছোট রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি, নসিমন, করিমন, ট্রাক, অনিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন চলাচল করছে, এমতাবস্থায় জনসাধারণের চলাচল চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে ডুমুরিয়া বাজার কমিটির আহ্বায়ক শ্যামল কুমার দাস জানান অবৈধ ভাবে রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে বাজারের স্থায়ী ব্যবসায়ী ,ক্রেতাসাধারণ এবং পথচারী চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে, আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছি, আশা করেছি প্রশাসন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।


অবৈধ দখলদার এবং যানজটের কবলে ডুমুরিয়া বাজার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here