আন্দোলনের মুখে জাবিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা

0
30

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে জাবি উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটি গঠনের কথাও জানান তিনি।

এসময়, উপাচার্য বলেন, ওইদিন রাতে জাবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক জরুরি সভায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন নানাভাবে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটি করা হয়েছে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনে বসেন। সে সময়, তাদের উপাচার্য পোষ্য ভর্তিতে যৌক্তিক সংস্কার করা হবে বলে জানালে তারা অনশন প্রত্যাহার করেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে সাধারণ শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন অনশনকারীরা।

এক পর্যায়ে গত মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ভর্তি পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে পোষ্য ভর্তি পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।


আন্দোলনের মুখে জাবিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here